পর্যটন সম্ভাবনার অন্যতম জেলা রাঙামাটিতেও এবারও জেলা পরিষদের প্রস্তাবিত বাজেটে আবারো উপেক্ষিত হয়েছে পর্যটন খাত। চলতি অর্থ-বছরের এ বাজেটে পর্যটন খাতে প্রস্তাবিত বরাদ্দ ১ কোটি ১৮ লাখ টাকা। যা মোট প্রস্তুাবিত বাজেটের ২ শতাংশ। অথচ গত ২০১৮-১৯ অর্থ বছরে পর্যটন খাতে বরাদ্দ ছিলো ১ কোটি ১৭ লক্ষ টাকা। যা গত বছরের চেয়ে ১ লাখ টাকা বেড়েছে।
বাজেট বক্তৃতায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা নিজেই পর্যটন খাতে বরাদ্দকৃত বাজেট যথেষ্ট নয় বলে স্বীকার করেছেন। বৃষ কেতু বলেন, রাঙামাটিতে পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে। কিন্তু রাঙামাটি জেলা পরিষদের একার পক্ষে এ খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। এবারের প্রস্তাবিত পর্যটন খাতের এ বরাদ্দ দিয়ে আসলেই কিছু হবে না।
এসময় সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক হোসেন, সদস্য হাজি মুছা মাতব্বর, রেমলিয়ানা পাংখোয়া, ত্রিদীব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
