খাগড়াছড়ি প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে ম্যাচটির আয়োজন করে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা।
খেলায় চেঙ্গী ফুটবল একাডেমী বনাম পার্বত্য ফুটবল একাডেমীর মধ্যকার খেলায় ১-১ সমতায় ড্র হয়। খেলার প্রথমার্ধে ১০মিনিটের চেঙ্গী ফুটবল একাডেমীর হয়ে গোলটি করেন সেনারি চাকমা।
দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মাথায় পার্বত্য ফুটবল একাডেমীর হয়ে গোলটি করেন ক্রজাইমা মারমা। এরপর কোন দল আর গোলের দেখা পায়নি।
খেলা শেষে শেখ সালের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও অংশগ্রহণকারী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাফ জয়ী নারী ফুটবলার আনাই মগিনি, আনুচিং মগিনি, মনিকা চাকমা ও রুপনা চাকমা।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
