নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর(ভিসি) ড. সেলিনা আখতারের সাথে শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসম্মানজনক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, ‘এহেন হীন আচরণের জন্য যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য’ জোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির অফিসার্স এসোসিয়েশন।
রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি সহকারি রেজিষ্ট্রার মাহবুব আরা এবং সাধারন সম্পাদক সহকারি রেজিষ্ট্রার মহিম আল মহিউদ্দিন এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হল পরিদর্শনে গেলে ভিসির সাথে প্রধান শিক্ষকের আচরণকে ‘অনভিপ্রেত ও অনাকাঙ্খিত’ বলেও মন্তব্য করেছেন তারা।
