রাঙামাটি শহরের ব্যস্ততম বনরূপা বাজার এবং ওই এলাকার সকল মার্কেট,ব্যবসা প্রতিষ্ঠান সপ্তাহের প্রতি শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। রোববার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিঢেডের সভাপতি মো. আবু সৈয়দ ও সাধারণ সম্পাদক তাপস দাশ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২ মার্চ ২০১৮ হইতে সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে। তবে র্ফামেসী, ক্লিনিক, প্যাথলজি, খাবারের দোকান, কাঁচামাল ও পঁচনশীল দ্রব্যের দোকান বন্ধের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, সমিতির উপদেষ্টামন্ডলী, সিনিয়র সদস্য, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতামতের প্রেক্ষিতে তথা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১০৩(ক) এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ধারা ১১৪(১) অনুসারে দোকান বা বানিজ্য প্রতিষ্ঠান সাপ্তাহিক বন্ধের বিষয়ে বাধ্যবাধকতা থাকায় উক্ত সিদ্ধান্তটি গৃহিত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
Previous Articleরাঙামাটির নতুন পুলিশ সুপার আলমগীর কবীর
Next Article রাঙামাটি পিসিপির নেতৃত্বে রিন্টু ও মিলন
১৬ Comments
তর বাপের বাজারত বন্দ তাকবে
তর বাপের বাজারত বন্দ তাকবে
কেন?
কেন?
ব্যাবসায়িদের যেমন তাদের সুবিধামত ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখবে তদ্রুপ ক্রেতাদেরও ঐসব প্রতিষ্ঠানে সপ্তাহে নির্দ্দিষ্ট এক দিন কেনা কাটা বন্ধ করা উচিত।
বন্ধটা রবি বা সোমবার করলে ক্রেতা সাধারনের উপকার হত….
শুক্রবারই একটু কেনাকাটার সময় পাই৷ এখন তো দেখছি আর বনরুপা যেতে হবেনা৷
শুক্রবার জুমারবারতো তাই এই সিদ্ধান্ত। চাকুরীজীবিরা শুক্রবারেই কেনাকাটা করে, সিদ্ধান্তে তাদের কথা চিন্তা করা হয়নি। ফলপ্রসু না হওয়ার সম্ভাবনা বেশী।
এটা আমাদের ক্রেতাদের কোন ক্ষতি নেই ক্ষতি হবে বনরুপা ব্যবসায়ীদের। ওরা বুজতে পারতেছেনা এটাযে রিজার্ভ বাজারের ব্যবসায়ীদের একটা সাল।
Bad decision ! শুক্রবার কোন মার্কেট ই বন্ধ থাকা উচিত না । সপ্তাহের অন্য দিন মার্কেট বন্ধ রেখেও এই শ্রম আইন পালন করা যায় may be । এছারা টুরিস্ট সিটি রাঙ্গামাটি পাশা পাশি আছে কিছু ব্যাংক , NGO, সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান । আর একবার ভেবে দেখুন ।
শুক্রবার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত হয়নি? এটি রবিবার যদি করা হতো তাহলে অবশ্যই ভালো হতো।
হনে হইয়ে দে
https://m.youtube.com/watch?v=fesZF4MYT2E
https://m.youtube.com/watch?t=230s&v=ZQ70y2FjK80
তাহলে এবার বনরুপা বাদদিয়ে অন্যমার্কেটে যেতে হবে।
http://m.banglatribune.com/others/news/297439/%E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9C%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2