রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব দুইটি প্রকল্প কাজ পরিদর্শন করেন। ৪৩ বিজিবি রামগড় জোন সদর থেকে এক কিলোমিটার উত্তর পশ্চিম দিকে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালাপাড়া নামক স্থানে সচিব হামিদা বেগম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন তৈচালাপাড়া ব্রিজ ও সংঘ আলো পাড়া রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এসময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু আপু চৌধুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি, উপজেলা নির্বাহী কর্মকর্ত খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল ও সচিবের সফরসঙ্গীবৃন্দ উপস্থিত ছিলেন
পরিদর্শনের শেষে সচিবসহ প্রতিনিধি দলটি রামগড় চা বাগান রেস্ট হাইজে মধ্যাহ্ন ভোজন শেষে ঢাকার উদ্দেশে গমন করেন।
