রাঙামাটি পৌরসভার সচিব উমেশ রায়কে বিদায় সংবর্ধনা দিয়েছে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার তাঁর চাকুরিজীবনের শেষ দিনে তাঁর সহকর্মীসহ কাউন্সিলররা তাঁকে ফুলেল শুভেচ্ছা বিদায় জানান। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জামাল উদ্দীন, কর্মচারী সমিতির সভাপতি একেএম বশির হোসেন, সাধারণ সম্পাদক সনৎ বড়–য়া, সাবেক ফারুক আহম্মেদ, সাধারণ ফিরোজ আল মাহমুদ সোহেলসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কর্মজীবনে যতটুকু পেরেছি রাঙামাটি পৌরসভার বিভিন্ন পদে থেকে সাধারণ মানুষের কাজ করে যাওয়ার জন্য। এসময় সহকর্মীদের সহযোগিতা স্মরণ করে তিনি তাঁর কর্মজীবনে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উমেশ রায় ১৯৭৬ সালের ১ নভেম্বর চাকুরিতে যোগদান করেন। সবশেষ সচিব পদে নিয়োজিত থেকে ১১ অক্টোবর অবসর গ্রহণ করেন। এসময় পৌরসভার কর্মচারীগণ পৌরসভার নিজস্ব গাড়িযোগে তাঁকে বাসায় পৌঁছিয়ে দিয়ে সম্মান জানান।

১ Comment
vi post korar age spelling gulo check kore nela valo hoi….