‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই স্লোগান সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পুলিশ সুপারের কার্যাালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পুলিশ সেবা সপ্তাহের র্যালিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশের সদস্যগণ।
শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, ‘সেবার মনমানসিকতা রেখে পুলিশকে কাজ করতে হবে। সাধারণ মানুষ যাতে পুলিশকে তাদের বন্ধু ভাবে সেই চিন্তা চেতনা মাথায় রেখে পুলিশকে কাজ করে যেতে হবে।
