নিজস্ব প্রতিবেদক ॥
পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আইজিপি’র সম্মাননা প্রদান করা হয়েছে। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানকালে ২০২০ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী রাঙামাটি জেলার বাসিন্দা এসআই (নিঃ) পার্থ রায় চৌধুরী’র পরিবারকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের প্রদত্ত নগদ অর্থ, সম্মাননা স্মারক, শোক বার্তা ও উপহার সামগ্রী ইত্যাদি প্রদান করেন রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় এসআই (নিঃ) পার্থ রায় চৌধুরীর পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে যেকোন প্রয়োজনে বাংলাদেশ পুলিশ পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মারুফ আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।
