বিশ্ব মহামারি করোনা সংক্রামন প্রতিরোধে কাপ্তাই নতুন বাজারে অভিযান চালিয়েছে কাপ্তাই থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে (২১ মে) কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় কোন ধরনের স্বাস্থ্য বিধি না মেনে নতুন বাজার এলাকায় শপিং দোকান খোলা রাখায় তা বন্ধ করে দেয় কাপ্তাই থানা পুলিশ। এসময় কাপ্তাই ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, কোন রকম স্বাস্থ্য সুরক্ষা না রেখে সামাজিক দুরত্ব বজায় না রেখে নতুন বাজার এলাকায় ঈদের বেচাকেনা চলছে। এই অবস্থায় করোনা ভাইরাস সংক্রামণ রোধে আমরা এসব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।
Previous Articleমগদেশ্বরী সেবা খোলায় প্রতিমা ভাংচুরের ঘটনায় গ্রেফতার ২
Next Article বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে ১ শ্রমিকের মৃত্যু
