জয়নাল আবেদীন, কাউখালী
রাঙামাটির কাউখালীর বেতবুনিয়াতে পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে বর্ণাঢ্য আয়োজনের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা এর ডিআইজি (হিউম্যান রিসোর্স) কাজী জিয়া উদ্দিন বলেন, পুলিশ কে সাধারণ মানুষের বন্ধু হতে হবে, এটা আমাদের চাকরি নয় সেবা, তাই সততার সাথে পুলিশ প্রশাসন কে কাজ করতে হবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকরে দেশের অর্থনৈতীক উন্নয়নের কাজ করতে হবে আমাদের। এসময় চাকরি নয় সেবার মনমানষিতা নিয়ে পুলিশে যোগদান করার আহবান জানান তিনি। বেতবুনিয়া পিএসটিএস এর কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি ড. মোহাম্মদ আব্দুস সোবাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (হিউম্যান রিসোর্স) কাজী জিয়া উদ্দিন এর স্ত্রীর, ঢাকা, উত্তরা এপিবিএন এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইডি) একেএম মোশাররফ হোসেন মিয়াজী, মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিপিএম (বার) পিপিএম, রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিএিম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল), পিএসটিএস (ট্রেনিং) এসপি অপ্পেলঅ রাজু নাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রশিক্ষণরত ৬ মাস মেয়াদী ট্রেইনি রিক্রট কনস্টেবল, পিএসটিএস কেজি স্কুলের কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবকদের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Previous Articleপরিচ্ছন্ন সাজেক প্রচারনায় পাহাড়টোয়েন্টিফোর
Next Article মুক্তিযুদ্ধেও বিজিবি’র বীরত্বপূর্ণ অবদান রয়েছে
