রাঙামাটি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের(পিটিআই)কর্তৃপক্ষের কাছে জেলা প্রশাসন থেকে ১০০ চেয়ার, তবলা, হারমোনিয়াম ও টেবিল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় হতে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনে তেমন কোন বরাদ্দ নাই তার পরও যতটুকু সম্ভব জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ করে থাকি। রাঙামাটিতে বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তারা যদি এগিয়ে আসে তাহলে কিছু কাজ করা যেত। তবে আমাদের উচিত সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো আরো গতি বাড়ানো।
তিনি বলেন, জেলা প্রশাসনের এসব কর্মকান্ড অব্যাহত থাকবে। সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট বাজারে অগ্নি নির্বাপন যন্ত্রপাতি বিতরণ করেছি। আরো প্রয়োজন হলে বিতরণ করা হবে। এছাড়াও প্রতি বুধবার গণশুনানিতে গরিব অসহায় দুস্থ ও যারা চিকিৎসা নিয়ে ওষুধ ক্রয় করতে পারে না তাদের বিনামূল্যে ওষুধ প্রদান, বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়ে থাকে।
পিটিআইয়ের সুপারেন্টেন্ড মো.সরোয়ার বলেন, রাঙামাটি পিটিআইয়ে অনেক সমস্যার মধ্যে এটি ছিল একটি বড় সমস্যা। এই সমস্যার সমাধান করে দিলেন জেলা প্রশাসক মহোদয়। পিটিআই কর্তৃপক্ষ জেলা প্রশাসনের এই অনুদানের জন্য কৃতজ্ঞতা জানান।
