অবিরাম বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের লামা ও সদরে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও ত্রান সহায়তা দেয়া হয়।
প্রশাসন জানায়, প্রবল বর্ষণের সময় মঙ্গলবার জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইয়াছড়া এলাকায় পাহাড় ধসে শিশু’সহ একই পরিবারের ৩ জন এবং সদরের কালাঘাটায় ১ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- লামায় মোহাম্মদ হানিফ, তার স্ত্রী রেজিয়া বেগম (২৫), শিশু কন্যা হালিমা আকতার (৩) এবং সদরের কালাঘাটায় প্রতিমা রাণী (৫০)। খবর পেয়ে তাৎক্ষনিক তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় নিহতদের দাফন ও সৎকার করা হয়। নিহতদের প্রত্যোক জনকে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার করে টাকা, ১০ কেজি চাল এবং প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে অর্থ সহযোগীতা এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরে জান্নাত রুমি, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ঈসমাইল’সহ প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
Previous Articleসেনাবাহিনী পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষায় কাজ করছে
Next Article স্বাভাবিক হচ্ছে বান্দরবানের বন্যা পরিস্থিতি
