চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক পাহাড় ধসের কারণ ও করণীয় নির্ণয়ে গঠিত কমিটি মঙ্গলবার রাঙামাটি সফরে এসেছে।
এদিন সন্ধ্যায় তারা রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,সরকারি বেসরকারি কর্মকর্তা ও প্রথাগত নেতাদের সাথে এক মতবিনিয়ম সভায় মিলিত হন।
তারা সকলের সাথে আলোচনা করে পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য জেলায় পাহাড় ধসের কারণ ও এর সম্ভাব্য প্রতিকার সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,জেলা প্রশাসন,ফায়ার সার্ভিস,সড়ক ও জনপদ বিভাগ,সেনাবাহিনী,পুলিশসহ দুর্যোগকাজে ভূমিকা রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।
এসময় পার্বত্য মন্ত্রনালয়,প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ২৭ সদস্যের কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
