পার্বত্য চট্টগ্রাম চুক্তির অসাংবিধানিক ও বিতর্কিত ধারাসমূহ সংশোধনের দাবিতে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালী ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌরসভাস্থ রাঙামাটি জেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
পার্বত্য অধিকার ফোরামের রাঙামাটি জেলার সি: যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালী ছাত্র পরিষদের আহ্বায়ক মোঃ নাজিম আল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা বেগম নূর জাহান, পার্বত্য শ্রমিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোঃ রাসেল ইসলাম সাগর, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালী ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ বাকী বিল্লাহ্, মোঃ মুমিন, মোঃ মোস্তফা, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, আহ্বায়ক কমিটির সদস্য সাদ্দাম হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তৎকালীন তথা বর্তমান আ’লীগ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১ বছর পার হলো। কিন্তু যে কারণে বা যে শর্তের ভিত্তিতে সরকারের সাথে এ চুক্তি করা হয়েছে তার সুফল এখনো পাহাড়ের বাসিন্দারা পায়নি। একটা সময় পাহাড়ে জেএসএস তা-ব চালালেও যুগের পরিপ্রেক্ষিতে এখন পাহাড়ে চারটি সশস্ত্র গ্রুপ তৈরি হয়েছে। এসব আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো- চাঁদাবাজি, হত্যা, গুম, চালিয়ে পাহাড়ে অরাজকতা সৃষ্টি করা। মানুষ এদের হাত থেকে মুক্তি চায় বলে দাবি করেন বক্তারা।
বক্তারা আলোচনা সভায় ১৩টি দাবি সরকারের কাছে উপস্থাপন করেন।(বিজ্ঞপ্তি)
