পার্বত্য অঞ্চলে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সকলকে আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রধারীরাই নৈরাজ্য সৃষ্টি করছে। তারা সংখ্যায় খুবই অল্প, তাদের বিরুদ্ধে যদি একবার প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলে তাদের নিশ্চিহ্ন হতে আর বেশিদিন সময় লাগবে না।
শুক্রবার বিলাইছড়ির দুর্গম কেংড়াছড়িতে মসজিদের উদ্বোধন ও কেংড়াছড়ি ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হানিফ, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা সুকুমার চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবলু রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রহিম।
এর আগে রাঙামাটির বিলাইছড়ির দুর্গম কেংড়াছড়িতে কেংড়াছড়ি মসজিদের উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এই মসজিদের উদ্বোধন করেন। রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই মসজিদের নির্মাণ কাজ শেষ করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৭ ও ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৮ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন দীপংকর তালুকদার।

১ Comment
dipongkor ki pahari noy…..tomi…. naki madari