বান্দরবান পার্বত্য জেলা সংসদীয় আসন হতে ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত এমপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং মহোদয়কে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিবারের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো: মেজবাহুল ইসলাম এবং উন্নয়ন বোর্ডের সম্মানিত ভাইস-চেয়ারম্যান শাহীনুল ইসলাম। শুরুতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য অনুযায়ী উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। এর পরে মন্ত্রীকে মানপত্র এবং সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করে নেন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি । উক্ত মানপত্র পাঠ করে শুনান বোর্ডের সদস্য-পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের নবযোগদানকৃত সচিবকে ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ হতে থেকেও মন্ত্রী মহোদয়কে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
এসময় পার্বত্য মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিল পার্বত্য এলাকাকে উন্নত করা। আজকের তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন সারা বিশ্বে নেত্রী। বাংলাদেশ এখন উন্নয়নে রোল মডেল হিসেবে বিশ্বে কাছে পরিচিতি লাভ করেছে।’পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারীকে কাজের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য মন্ত্রী মহোদয় পরামর্শ দেন ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। বীর বাহাদুর উশৈসিং, এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২ বার চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে সংবর্ধনা দিতে পেরে উন্নয়ন বোর্ড পরিবারের সকল সদস্য অত্যন্ত আনন্দিত বলে তিনি জানান। ব্যবহারের কারণে মাননীয় মন্ত্রী মহোদয়কে সবাইকে ভালোবাসেন।’ এ সন্ধ্যা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি জানান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মেজবাহুল ইসলাম জানান, সরকার চায় সুষম উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ সুষম উন্নয়নের বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান শাহীনুল ইসলাম। আরো বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলম এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদে সভাপতি মো: মোরশেদ আলম ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মংছেনলাইন রাখাইন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব কথা জানানো হয়েছে।
