রাঙামাটির লংগদুতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৬জুন), লংগদু উপজেলা সদরে রেস্ট হাউজের পাশে ফলজ চারা লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন,
লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, লংগদু উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মামুন খান, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, সাবেক মাইনীমুখ ইউনিয়ন ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম প্রমুখ।
