পঞ্চম শ্রেণীতে আর শিক্ষার্থী ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য জনপদের সবচে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়টির আগামী শিক্ষাবর্ষের জন্য এই শ্রেণীতে আর শিক্ষার্থী ভর্তি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদার।
তিনি জানিয়েছেন, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ’র সভাপতিত্বে বিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে এখন থেকে আর বিদ্যালয়টিতে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। এই সিদ্ধান্ত ২০২১ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
