‘সাংবাদিকতার মাধ্যমে আমার কর্মজীবন শুরু হয়েছিল। দীর্ঘদিন সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতে জড়িত ছিলাম। এখন দলীয় মনোনয়নের মাধ্যমে জনসেবার সুযোগ পেতে যাচ্ছি। বান্দরবান সদর উপজেলার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপামর জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।’- মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিক সহকর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন মনোনীত প্রার্থী একেএম জাহাঙ্গীর।
এ সময় তিনি বলেন, ‘সাংবাদিক বন্ধুরা আমি এই নির্বাচনে সর্বপ্রথম আমার সহকর্মী বন্ধুদের সাথে বসলাম কারণ সাংবাদিকতার মাধ্যমে আমার জীবন যাত্রা শুরু এবং আজকের এই পর্যায় আসার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান বলতে গেলে সাংবাদিকতাকে আমি প্রথমে স্বীকার করি। কারণ বুলেটের চেয়ে কলমের শক্তি অনেক বেশি, আর এই শক্তি যদি একজন প্রার্থীর পাশে থাকে তাহলে ইনশাঅল্লাহ যেকোন বাধা অতিক্রম করা সম্ভব। তাই আমি আমার এই নিবার্চনী প্রথম সভা বলতে গেলে আমার সহকর্মীদের সাথে করলাম। আমি আমার এই নিবার্চনে সহযোগিতার সাথে আপনারা আমার পাশে থাকবেন এই কামনা করি।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি সাংবাদিক এম.এ. হাকিম চৌধুরী, সাবেক সভাপতি বাদশা মিঞা মাস্টার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি আবুল বশর ছিদ্দিকী, দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, এনটিভি প্রতিনিধি আলাউদ্দিন শাহারিয়ার, সময়টিভি প্রতিনিধি এস বাসু দাশ, আরটিভি প্রতিনিধি শাফায়েত হোসেন, এসএ টিভি প্রতিনিধি উসিথোয়াই র্মামা, এশিয়ান টিভি প্রতিনিধি নুরুল কবির, মোহনা টিভি প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন, চ্যানেল আই প্রতিনিধি ইসমাইল হাসান, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, বিজয় টিভি প্রতিনিধি রিমন পালিতসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
