বান্দরবান প্রতিনিধি ॥
সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বান্দরবানে পুরাতন ও জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙ্গে নির্মাণ করা হচ্ছে আধুনিকমানের পিসি গার্ডার সেতু। শুক্রবার সকালে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের হানসামা পাড়ায় নোয়াপতং খালের ওপর একটি নতুন পিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর ভিত্তি স্থাপন করেন। উদ্বোধন শেষে হানসামা পাড়ায় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুুদ্দুছ ফরাজী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপম, সড়ক ও জনপদ বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী।
৯ কেটি ৪৫ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যয়ে ৫০.১২ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ।
