বৈশ্বিক করোনা বিপর্যয় কাটিয়ে উঠতে নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন নয় বন্ধু।
শনিবার সকালে শহরের রিজার্ভ বাজারের ২ নং পাথর ঘাটা,মসজিদ কলোনি,১ নং পাথর ঘাটা, নিচের রাস্তা, শহীদ আবদুল আলী একাডেমীর নিচে এলাকায় বেশ কিছু নিম্নবৃত্ত মানুষের দুয়ারে দুয়ারে নিজেদের জমানো টাকায় পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী।
তারা জানিয়েছেন, আমাদের সাধ্য নাই বেশি মানুষের পাশে দাড়ানোর, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি। মাত্র ২০টি পরিবারের মাঝে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে পাশে দাঁড়াতে চেয়েছি। ভবিষ্যৎতেও চেষ্টা থাকবে কিছু করার। সমাজের সামর্থ্যবান সবাই যদি তার পাশের বাসার মানুষটির খোঁজ খবর রাখেন তাহলে আমরা অনেক সহজে এই বৈশ্বিক দুর্যোগকে কাটিয়ে উঠতে পারবো।
নিজেদের ও ত্রাণ গ্রহীতাদের ছবি প্রকাশে অনিচ্ছুক শহরের রিজার্ভ বাজারের এই নয় বন্ধু হলেন, তনয় পাল, মোঃ জসিম, অনিমেষ দে, তোহিদুল ইসলাম, মোঃ খোরশেদ, মুরাদ, রবিউল ইসলাম, সজ্ঞয় রবি দাশ, অপু বসাক।
তারা প্রতি পরিবারকে ৫কেজি চাউল, দের কেজি ডাল, আধা কেজি লবণ , আধা কেজি পিয়াজ, ২ লিটার তৈল, একটি সাবান, আড়াই কেজি আলু ও একটি করে বাঁধাকপি দিয়েছেন।
Previous Articleসপ্তাহে ৩ দিন ১০ টাকা দামে চাল সংগ্রহ করতে পারবে রাঙামাটিবাসি
Next Article বাবা মায়ের সাথে দুই শিশুর দীর্ঘ ‘অমানবিক পথ হাঁটা’ !
