কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে নিহত কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমানের পরিবারকে কাপ্তাই জোনের পক্ষ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার কাপ্তাই জোনের ৫৬ ইস্ট বেঙ্গল দপ্তরে জোন অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার জাহিদ পিএসসি নিহত সজিবের পরিবারের মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করেন।
এইসময় কাপ্তাই জোন অধিনায়ক বলেন, ভবিষ্যতেও নিহত ইউপি সদস্য সজিবুর রহমানের পরিবারের পাশে কাপ্তাই জোন থাকবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
