নিজেদের নামে কোন ফেসবুক আইডি না থাকার বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা ছাত্রদল নেতারা বলেছেন,রাঙামাটি জেলা ছাত্রদলের নামে যেসব ফেসবুক আইডি আছে,তার কোন দায় দায়িত্ব রাঙামাটি জেলা ছাত্রদল নিবে না এবং সংগঠন,ব্যক্তি বা রাষ্ট্রবিরোধী কোন কার্যক্রম হলে সেই দায় বা দায়িত্বও নিবেনা সংগঠনটি। একই সাথে বিদ্যমান থাকা জেলা ছাত্রদলের আইডিগুলোর বিষয়ে তারা অবগত নন বলেও নিশ্চিত করেছেন।
রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির এবং সাধারন সম্পাদক আলী আকবর সুমন বিষয়টি জানিয়েছেন।
তারা দুজনই বলেছেন, ‘যদি ভবিষ্যতে রাঙামাটি জেলা ছাত্রদলের নামে কোন ফেসবুক পেজ বা আইডি খোলা হয়,তবে তা উভয়ের সাক্ষরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।’
