নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি
ফুটবল খেলে ইতিহাস গড়লো বাংলাদেশের নারী ফুটবল দল।১৯ বছরের শিরোপা খরা কাটিয়ে এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে অপরাজিতা চ্যাম্পিয়ন বাঘিনীরা।
ফাইনালে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমন দুর্দান্ত জয়ে গোটা দেশে আনন্দ উল্লাস। দেশের ফুটবলের অনন্য এই জাগরণ দেখলো সকলে।
এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলে তিন খেলোয়ার আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। জয়ের আনন্দের বাড়তি ঢেউ লেগেছে পাহাড়ী এই জেলায়।
ইতিমধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তাদের প্রত্যেকের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেছেন। একই সাথে কোচকেও দেয়া হবে ১ লক্ষ টাকা।
জেলা পরিষদের প্রশাসনের ফেসবুক পেইজ থেকে এই ঘোষণা দেয়া হয়। এর আগেও জেলা প্রশাসনের থেকে তাদের সহযোগিতা করা হয়।
