রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের ৪ জন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের ৪ জন এবং হাতিমারা এলাকায় অন্তত: ২ জন মারা গেছেন। এদের মধ্যে বড়পুল পাড়ায় দুই পরিবারের ৪ জন, ধর্মচরণ কার্বারিপাড়ায় একই পরিবারের ৪ জন,হাতিমারায় একই পরিবারের ২ জন।
কোয়ালিটি চাকমা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন এবং নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ পাহাড় ধসের ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও কতজন মারা গেছেন তা নিশ্চিত করতে পারেননি।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানিয়েছেন, স্থানীয়সূত্রে আমিও আমিও মৃত্যুর বিষয়টি জেনেছি। কিন্তু পাহাড়ধসের কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও কিংবা ওসি ওই এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি,তাই নিশ্চিত করেই ঠিক কতজন নিহত বা নিখোঁজ রয়েছেন তা জানাতে সময় লাগছে।

২ Comments
11 jon…
এটা প্রথম নিউজ,পরেরটা দেখেন