নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের মাসিক সভায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সকল কর্মকর্তার দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন বক্তারা।
