নিজস্ব প্রতিবেদক ॥
বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল প্রার্থনায় রাঙামাটিতে দ্বিতীয়বারের মত নানিয়ারচর উপজেলাবাসীর উদ্যোগে সার্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাব গাম্ভীর্য্যে শুক্রবার সকালে বুদ্ধ পতাকা উত্তোলন ও উদ্ধোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান,সংঘদান,অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, প্যাগোডার উদ্দেশে টাকা দান, পিন্ডুদান, উৎসর্গসহ নানাবিধ দান করা হয়। সাধু সাধু সাধু ধ্বনিতে মুখর হয়ে উঠে রাজবন বিহার প্রাঙ্গন। বৈশিক করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে অনুষ্ঠানে পাঁচ মিনিট (নিরবতা) ভাবনা করেন পুণ্যার্থীরা। পরে ভগবান বুদ্ধ ও পরিনির্বাণপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান। নানিয়ারচর উপজেলার সার্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উদযাপন কমিটির উপদেষ্টা নিখিল কুমার চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, উদযাপন কমিটির উপদেষ্টাসহ অন্যান্য প্রমূখ। এতে পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন কমল কান্তি দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুদ্বীপ্ত চাকমা।
অনুষ্ঠানে পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন, রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। আরো দেশনা দেন, রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু জ্ঞানপ্রিয় মহাস্থবির।
