নানিয়ারচর সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন ও নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করতে সোমবার সেখানে গেছেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। এইসময় তিনি নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় ও নানিয়ারচর কলেজও পরিদর্শন করেন।
এসময় তার সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ,জোন কমান্ডার লে: কর্ণেল বাহালুল আলম,উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা উপস্থিত ছিলেন।

১ Comment
ধন্যবাদ চিনু মেডামকে শুভ হোক আগামি দিনের পথ চলা ।