নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবগণের জন্য তিন দিনব্যাপি ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদের সম্মলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও (এনআইএলজি) এর সহযোগিতায় প্রশিক্ষণ দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. আব্দুল মাজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. টিপু সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা।
এতে উপজেলারা সাবেক্ষং, নানিয়ারচর, বুড়িঘাট, ঘিলাছড়ি চারটি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যরা অংশ নেয়।
