শুভ্র মিশু ॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সিএনজি অটোরিক্সা উল্টে চাইলাউ মার্মা(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন যাত্রী আহত হয়েছে। নিহত চাইলাউ মার্মা রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার বাসিন্দা রেইলা মার্মার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার ডাকবাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত চাইলাউ মার্মাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুজন হাওলাদার। তিনি জানিয়েছেন, উপজেলার ডাকবাংলো এলাকায় মঙ্গলবার রাতে একটি সিএনজি অটোরিক্সা উল্টে গেলে এতে চাইলাউ মার্মা নামে একজন নিহত হয়েছেন।
