রাঙামাটির নানিয়াচরে গত ১১ জুন ভয়াবহ পাহাড় ধসে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তালুকদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।
এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা বলেন, যারা এই সব মানুষগুলোকে চেনেন না, তারপরও মানবতার জায়গা থেকে পাহাড় ধসে নিহতদের স্মরণে রেখেছেন এই জন্য তাদের ধন্যবাদ জানাই। সাথে সাথে প্রতিটি মানুষকে যে কোন দুর্যোগে এভাবে এগিয়ে আসলে যে কোন বড় সমস্যা সমাধান করা সম্ভব।
সংক্ষিপ্ত বক্তব্যে লন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তালুকদার বলেন, ‘যারা স্বজন হারিয়েছেন তাদের কোন কিছু দিয়ে তার ক্ষতিপূরণ করা যাবে না। তারপরও আমরাসহ সকলে আপনাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমি ঘটনার প্রথম দিন থেকেই আপনারদের বলেছি যখন যা প্রয়োজন আমাকে বলবেন আমি আমার সাধ্য মত দেয়ার চেষ্টা করবো।
সংক্ষিপ্ত আলোচনা শেষে পাহাড় ধসে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রসঙ্গ, গত ১১ জুন নানিয়ারচরে ভয়াবহ পাহাড় ধসে একই পরিবারে ৪জনসহ মোট ১১ জন নিহত হন। নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য রাজধানী ঢাকার কিছু তরুণের সংগ্রহ করা ও পাঠানো এই টাকা স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়।
