নানিয়ারচর প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার বিকেলে নানিয়ারচর উপজেলার চুনীলাল দেওয়ান সেতুর পাশে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, রাঙামাটি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মামুন বলেন, আওয়ামী লীগ নির্বাচনের খরচ যোগাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে লুটপাট শুরু করেছে। নিরপেক্ষ নির্বাচনের জন্যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিয়ে ভোটের অধিকার ফিরে পেতে এদেশের জনগণ সর্বদা লড়াই চালিয়ে যাবে।
অবস্থান কর্মসূচি শেষে একই স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
