নানিয়ারচর প্রতিনিধি॥
নানিয়ারচরে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ৯০ জন কলেজ বিশ্ববিদ্যালয়ের দুস্থ, দরিদ্র-মেধাবী-প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ এবং ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, জনসাধারণ স্বাবলম্বী হতে সরকার অনুদান দিয়ে থাকে। সম্প্রতি কে এন এফ কর্তৃক সেনাবাহিনীর এক অফিসার কে গুলি করে হত্যা করেছে। যারা আমাদের কল্যাণে দেশের কল্যাণে কাজ করে যায়। তাদের হত্যা করছে সন্ত্রাসীরা এবং এদের কারণেই উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, সমাজ সেবা রাঙামাটির উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুরজামাল হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। এসময় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান কর্তৃক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
