বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমান বিদেশী মদ’সহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বড়ইতলী মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশী মদ’সহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- বড়ইতলী গ্রামের দুমং তংচঙ্গ্যার পুত্র উখিমং তংচঙ্গ্যা (৩০), মংহ্লাপ্রু’র পুত্র প্রসেন তংচঙ্গ্যা তিনু (২৩) এবং চৈমং তংচঙ্গ্যার পুত্র অনিল তংচঙ্গ্যা (১৮)। এসময় অভিযানের খবর পেয়ে আরো ৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানাগেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এনামুল হক জানান, মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে দেশের অন্যত্র পাচারের খবর পেয়ে বড়ইতলী বাজারের পূর্ব পাশের সড়কে অভিযান চালিয়ে বিদেশী মদ’সহ ৩ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। আটকৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করা হয়েছে।
Previous Articleমাটিরাঙ্গায় আগুনে পুড়ে ছাই হয়েছে পাঁচ দোকান
Next Article অগ্নিসংযোগকারিদের শাস্তি চায় অগ্নিদুর্গতরা