বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৪ বিজিবি। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত পথে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা ৫০ হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। আটককৃত ইয়াবার বাজারমূল্য কোটি টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে ইয়াবা গুলো জব্দ করেছে।
কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা ইয়াবা জঙ্গলে ফেলে পালিয়ে যায়।
Previous Articleরাঙামাটিতে করোনা উপসর্গে নারীর মৃত্যু, নতুন শনাক্ত ৮
Next Article আগুনে পুড়লো রোয়াংছড়ি বাজারের দেড়শ দোকান
