বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় ঘরের সিলিং এর সঙ্গে ঝুলন্ত অবস্থা এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম আবু তাহের (২৫)। সে স্থানীয় বাসিন্দার মৃত সুলতান আহমদের পুত্র।
নিহতের স্ত্রী সাজেদা ইয়াছমিন জানান, দুপুরে পুকুরে কাপড় ধূয়ে বাড়ীতে ফিরে ঘরের সিলিংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
দেখা যায় স্বামীকে। স্থানীয়দের সহায়তায় স্বামীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা জানান, নিহত যুবকের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Previous Articleবক্সিংয়ে রাঙামাটির স্বপ্ন শিপা চাকমা
Next Article খাগড়াছড়িতে দুই কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ি আটক