বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নতুন আরও ১ জনের করোনা প্রজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ৫ জনে। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে পাঠানো নমুনা টেস্ট রিপোর্টে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নতুন করে আরও ১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের কম্বোডিয়া গ্রামের বাসিন্দার। নতুন আক্রান্ত নারীর বয়স ২৮ বছর।
এরআগে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে থানচি উপজেলার সোনালী ব্যাংকের গার্ড পুলিশ সদস্য আবু জাফর এবং বড়মদক এলাকার বাসিন্দার মারমা সম্প্রদায়ের পুরুষ শৈক্যচিং মারমা দুজনের করোনা প্রজেটিভ সনাক্ত হয়। একিদিন লামা উপজেলায় সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার বাসিন্দার একজন নারী রাশেদা বেগম (৩২) করোনা প্রজেটিভ সনাক্ত হয়। এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের পরীক্ষায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তাবলীগ ফেরত পুরুষ আবু সিদ্দিক করোনা প্রজেটিভ সনাক্ত হয়। কিন্তু নিয়মিত চিকিৎসা শেষে রোববার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন প্রথম সনাক্ত হওয়া করোনা রোগী আবু সিদ্দিক।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, সোমবার নতুন ১ জনের দেহে করোনা প্রজেটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৫ জনের। তারমধ্যে রয়েছে থানচিতে আক্রান্ত ২ জন সদর হাসপাতালে, লামায় ১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নাইক্ষ্যংছড়িতে ১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। প্রথম সনাক্ত রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
