নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলাস্থ বান্দরবান ডাকবাংলোর মিলানায়তনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ’র সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ বেবী ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুর রহমান, আবু তাহের কোম্পানী, তসলিম ইকবাল চৌধুরী, মোঃ আলম কোম্পানী, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম, ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দুসহ নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন- এই সভার মাধ্যমে অত্র অঞ্চলের আওয়ামীলীগের তৃণমূলের কর্মীদের নতুন প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যা আগামী দিনে এই অঞ্চলে আওয়ামীলীগকে আরো সুসংহত ও শক্তিশালী করবে। সভায় বক্তারা আরো বলেন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি’র ওপর পরিপূর্ণ আস্থা রেখে সকল পর্যায়ের নেতাকর্মীরা সবকিছুর ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ গুরুত্বসহকারে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করা ও আগামী দিনে সংগঠনের প্রত্যেকটি ইউনিটকে সুসংহত করতে হবে।
এই বর্ধিত সভার কার্যক্রম সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।
