রাঙামাটিতে নতুন করে আরো ২২ জনের করোনা সংক্রমন হওয়ার তথ্য জানা গেছে। এনিয়ে জেলায় মোট শনাক্ত বেড়ে ৪১৮ জন হয়েছে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নতুন শনাক্ত ২২ জনের মধ্যে ১৭ জন রাঙামাটি শহরের,৩ জন কাপ্তাই এবং কাউখালীতে ২ জন শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে এইসব তথ্য জানা গেছে।
গত ৬ মে রাঙামাটিতে প্রথমবারের মতো একই দিন ৪ জনের করোনা শনাক্ত হয়। এরপর গত দুইমাস তিনদিনে মোট ৪১৮ জনের করোনা শনাক্ত হলো।
এদের মধ্যে মারা গেছেন ৭ জন,সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৩১ জন,আইসোলেশনে আছেন ৬ জন।
শনাক্ত ৪১৮ জনের মধ্যে সর্বোচ্চ ২৪৯ জন রাঙামাটি শহরে,কাপ্তাইয়ে ৮৪ জন, কাউখালীতে ২৫ জন,বাঘাইছড়িতে ১৫ জন,লংগদুতে ৯ জন, বরকলে ২ জন, জুরাছড়ি ১৫ জন,বিলাইছড়িতে ১১ জন, রাজস্থলীতে ৬ জন, নানিয়ারচরে ২ জন।
