হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটিতে নতুন করে আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জনই রাঙামাটি শহরের এবং বাকিদের মধ্য ৩ জন লংগদু,১ জন রাজস্থলী এবং ১ জন বাঘাইছড়ি উপজেলার। রবিবার চট্টগ্রামের সিভাসু ল্যাব থেকে আসা রিপোর্টে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬৯২ জনের,এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৮৯ জন। মারা গেছেন ১০ জন।
নতুন ১৯ জন শহর রাঙামাটি শহরে মোট শনাক্ত হলো ৪৬৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ কাপ্তাই উপজেলায় ১০৩ জন। এছাড়া বাঘাইছড়িতে ১৬ জন,লংগদুতে ১৮ জন,বরকলে ৫ জন,জুরাছড়িতে ২৩ জন, বিলাইছড়িতে ১৩ জন,রাজস্থলীতে ১১ জন, কাউখালীতে ৩০ জন এবং নানিয়ারচরে ৯ জন শনাক্ত হয়েছিলেন। এদের মধ্যে বর্তমানে বরকল,জুরাছড়ি এবং বিলাইছড়িতে সবাই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
রাঙামাটি জেলা থেকে এ যাবত ৩১৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এদের মধ্যে রিপোর্ট এসেছে ৩০০২ জনের। এখনো আইসোলেশনে আছেন ১৬ জন। রবিবার নতুন করে আরো ২২ জনের সুস্থ হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে রাঙামাটিতে উদ্বোধন হওয়া পিসিআর ল্যাবে এই সপ্তাহেই পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের একটি দায়িত্বশীল সূত্র।
