নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নেতাকর্মীরা। বুধবার বিকালে বান্দরবান বাজারের এক নাম্বার গলিতে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো সমাবেশস্থলে।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম। জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, বিএনপি নেতা রিটল বিশ্বাস, আবিদুর রহমান, পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম, আলীকদম উপজেলা বিএনপির আহবায়ক মাসুক আহমেদ, নাইক্ষংছড়ি বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছুট্টো, লামা বিএনপির সভাপতি আব্দুর রব, রোয়াংছড়ি বিএনপির সভাপতি মা সেতু তং বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামিম বলেন, সরকারের লাগাতার দুর্নীতির কারণে বাজার দরে প্রভাব পড়ছে। যার খেসারত দিচ্ছে জনগণ। জনগণকে কম দামে নিত্যপণ্য দেবে বলে ধোঁকা দিয়েছে সরকার। দ্রব্যমূল্য কমানো না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন নেতৃবৃন্দ।
