টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাহাড়ের প্রধান দৈনিক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম মেধা বৃত্তি পরীক্ষা। ২০১৭ সালে প্রথমবার পত্রিকাটির উদ্যোগে সফল ও সুন্দর এই আয়োজনের পর এবার ২০১৮ সালেও একইভাবে আয়োজন করা হচ্ছে জেলার তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী এই প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি পরীক্ষা। পত্রিকাটির নিজস্ব উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় এবছর ৭৪১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মেধা বৃত্তি-২০১৮ পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল বিন হাসান। এই বছর মেধাবৃত্তি পরীক্ষা রাঙামাটি শহরের পাশাপাশি লংগদু উপজেলাতেও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। লংগদু উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত এই বৃত্তিতে ১৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আগামী শুক্রবার ২৫ জানুয়ারি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুইঘন্টাব্যাপি পরীক্ষায় অংশগ্রহণকারিরা বাংলা,ইংরেজি,গণিতের ৬০ নাম্বারের পাশাপাশি ৪০ নাম্বারের ‘যা সিলেবাসে নেই’ শীর্ষক মেধাযাচাইয়ে অবতীর্ণ হবে। আয়োজকদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র নিয়ে সকাল সাড়ে নয়টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
Previous Articleবাতাসে পাখা ঘুরে আলো জ্বলে……
Next Article শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের কর্মশালা সম্পন্ন
