রাঙামাটির লংগদুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারফত আলী (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৩জুন) আনুমানিক বেলা বারোটার সময় উপজেলার বগাচতর ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহত যুবক উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার মোঃ শফি মিয়ার ছেলে।
লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর জানায়, মাইনীমুখ বাজার থেকে নিহত মারফত আলী ও তার বড় ভাই সহ ভাতিজার মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিল। আনুমানিক বেলা ১২টার সময় বগাচতর ফরেস্ট অফিস এলাকায় পৌছলে এসময় বিপরীত দিক থেকে একজন যাত্রী নিয়ে আসা সুমন মিয়ার মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরাফত আলী গুরুতর আহত হয়। এঅবস্থায় এলাকাবাসীরা তাকে হাসপাতালে নেওয়ার পথে সে প্রাণ হারায়।
লংগদু থানার পুলিশ ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি সৈয়দ মোহাম্মদ নুর জানান “এখনও পর্যন্ত কেউ অভিযোগ করনি” “অভিযোগ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে “।
