দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম এলাকায় লকডাউনে ঘরবন্দি দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম গুলছড়ি সরকারি প্রাথমিক মাঠে ত্রাণ বিতরণ করা হয়। গুলছড়ি ও পার্শ্ববর্তী এলাকার ১০০ পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়।
সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। এসময় প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম চিনি ও ৫০০গ্রাম লবন দেয়া হয়েছে।
