খাগড়াছড়ির দীঘিনালায় সমাজসেবা অধিদপ্তরের বরাদ্ধকৃত ৫০ হাজার টাকার ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে।
শনিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা কর্মকর্তা তুলশিমোহন ত্রিপুরা এ ত্রাণসামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু এবং নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান।
সমাজ কার্যালয় সূত্রে জানা যায়, ৭৬জনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। প্রত্যেককে চাল ৯ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি, লবন ১ কেজি সাবান ১টি এবং ৫০০ গ্রাম পিয়াজ দেওয়া হয়েছে।
Previous Articleদীঘিনালায় ৫০০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরন
Next Article কেমন চলছে কাপ্তাইয়ের দুইশত মাঝির জীবন?
