দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১৩মাস বয়সের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মধ্যবেতছড়ি গ্রামে।
নিহত নিসার আল ইসলাম মধ্যবেতছড়ি গ্রামের বাসিন্দা এবং মেরুং ইউনিয়ন (উত্তর) যুবলীগের সহসভাপতি মোঃ নাজমুল ইসলামের ছেলে।
নাজমুলের প্রতিবেশি এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আবু কালাম জানান, ঘটনাটি তারই (মেম্বারের) উঠানে। পাশের বাড়ির কৃষক সেখানে বৈদ্যুতিক লাইন থেকে উঠানে মাল্টিপ্লাগে স্ট্যান্ড ফেনে ধান উড়াচ্ছিল। পাশেই শিশুপুত্রসহ নিহতের বাবা মা বসা ছিলেন। কোন এক ফাঁকে শিশুটি মাল্টিপ্লাগের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দেয়। তখন বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে পড়ে যায়। তখন দ্রুত অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ইসিজি করে চিকিৎসক নিশ্চিত হন যে শিশুটি মারা গেছে|
