দীঘিনালা প্রতিনিধি ॥
জেলার দীঘিনালায় বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় সভাতে ৩৯জন সদস্য উপস্থিত ছিলেন। বাল্য বিবাহ এবং শিশু নির্যাতন প্রতিরোধে সকল ইউনিয়নে এবং পাড়ায় সভা, কমিউনিটি সংলাপ এবং বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
