দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। দীঘিনালা জোন ও উপজেলা পরিষদ যৌথভাবে এই ম্যারাথনের আয়োজন করে। ম্যারাথনে ১ হাজার ৪৮০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। বুধবার বিকাল তিনটায় দীঘিনালা থানা থেকে দীঘিনালা জোন পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। ম্যারাথনে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোঃ শামিম প্রথমস্থান অধিকার করেন। বিকাল পাঁচটায় দীঘিনালা সেনাজোনের পার্কে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদুল ইসলাম এসজিপি, পিবিজিএম, পিএসসি প্রধান অতিথি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ কাশেম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বক্তাগন বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ গ্রহনের মাধ্যমে ম্যারাথনকে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করায় অংশ গ্রহনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Previous Articleকাপ্তাই হ্রদে কমেছে রুই, বিলুপ্ত বিভিন্ন প্রজাতি
Next Article এদেশে নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে
