মুজিববর্ষে সকল মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়ন ও ব্যবস্থাপনা ১৭ টি দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করছে দীঘিনালা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার অডিটোরিয়ামের সামনে এসব ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান।
এদিকে, সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১০০ দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণের উদ্ভোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
