খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীবাহি দুই মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে সুভাষ চন্দ্র নাথ (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি শনিবার সকালে উপজেলার রসিক নগর বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুভাষ রসিক নগর গুলছড়ি এলাকার মৃত হিরেন্দ্র চন্ত্র নাথের ছেলে। তিনি রসিক নগর বাজার থেকে মাহেন্দ্র যোগে সাপ্তাহিক হাট বোয়ালখালি বাজারে যাচ্ছিলেন। দূর্ঘটনার পর তাঁকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাষকে মৃত ঘোষনা করেন।
সে সময়ে কর্তব্যরত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা সুভাষ চাকমা জানান, সুভাষকে হাসপাতালে পৌছানোর পূর্বেই মারা যান। এ ঘটনায় অপর এক যাত্রীকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Previous Articleপর্যটক বাড়লেও বুকিং কম হোটেল-মোটেলে
Next Article আকবরের জন্য নৌকায় ভোট চাইলেন মুছা
